টঙ্গীতে নিউ অলিম্পিয়া টেক্সটাইলে সাধারণ সভা
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলসের ১৮তম বার্ষিক সাধারণ সভা শনিবার নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ পরিচালনা কমিটির চেয়ারম্যান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সির আবুল হাসেমের সভাপতিত্বে এবং পরিচালক হাসানুজ্জামান মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মো: মনির আহমেদ, অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বি.কম, নিউ মন্নুফাইন কটন মিলস্রে ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো: মিজানুর রহমান, চেয়ারম্যান হারুন-অর-রশিদ, টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা মো: দেলোয়ার হোসেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন, সিদ্দিকুর রহমান, মফিজুল ইসলাম, নূরুজ্জামান, যুবলীগ নেতা শাহজাহান সিরাজ সাজু, আহম্মদ হোসেন, সুমন তাজ প্রমুখ।
সম্মেলনে আগামী ৫ বছরের জন্য মতিউর রহমান বি.কম ব্যবস্থাপনা পরিচালক ও নূর হোসেন, সাহাব উদ্দিন, আব্দুল কুদ্দুস, নূরুল আমিন, আব্দুল মমিন পরিচালক নির্বাচিত হয়েছেন।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 