News Bangla 24 BD | টঙ্গীতে দিনদুপুরে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে দিনদুপুরে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা


গাজীপুর প্রতিনিধি
টঙ্গীতে এক পুলিশের সোর্স নামে খ্যাতকে দিনেদুপুরে কুপিয়ে হত্যা করেছে একদল চিহ্নিত সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে টঙ্গীর আউচপাড়া মোল্লা বাড়ি এলাকার একটি ধান ক্ষেতে।

নিহত পুলিশ সোর্সের নাম মিজানুর রহমান খোকন (৪৫)। তার বাড়ী টঙ্গীর এরশাদনগর ৪নং ব্লকে। পরিবারের সবাইকে নিয়ে সে ওই এলাকায় বসবাস করতো।

নিহতের পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন পূর্বে স্থানীয় এক রাজনৈতিক নেতার সঙ্গে মিজানের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর সূত্র ধরে চিহ্নিত সন্ত্রাসীরা বুধবার দুপুরে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে তাকে আউচপাড়া মোল্লা বাড়ী এলাকায় নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটায়। নিহতের স্কুল পড়–য়া ছেলে রাব্বী জানান, ওই নেতার সাথে তার বাবার কয়েক দিন ধরে মনমানিল্য চলছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। টঙ্গী থানার সেকেন্ড অফিসার এসআই হাসানুজ্জামান জানান, নিহত মিজান ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ