News Bangla 24 BD | গাজীপুরে পিএসটিসি কমপ্লেক্সে ‘আমি এবং আমার পৃথিবী’ প্রদর্শনী - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

গাজীপুরে পিএসটিসি কমপ্লেক্সে ‘আমি এবং আমার পৃথিবী’ প্রদর্শনী


মোঃ মনিরুজ্জামান, গাজীপুর : আমি এবং আমার পৃথিবী, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক একটি সমন্বিত কারিক্যুলাম। শিক্ষকগণ এবং কমিউিনিটি ইয়ূথ অর্গানাইজারগণ পিএসটিসি কর্তৃক এ বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য পাঠ্যসূচীর সাথে সমন্বয় করে মোট ১৩টি সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের এবং স্কুল থেকে ঝড়েপরা যুবদের বিভিন্ন অনুশীলন, গেইম ও চিত্তবিনোদন, জীবন দক্ষতা বৃদ্ধি, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কার্যকর সিদ্ধান্ত নিতে পাঠদনে সহযোগিতা করছেন।
প্রতিষ্ঠানের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকগণ বলেন এই কার্যক্রম এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষার সঠিক তথ্য ও পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছে। কমিউনিটি ইয়ূথ এবং তাদের বাবা-মারা বলেন- যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা এবং অধিকার বিষয়ক কার্যক্রমটি যোগোপযোগি। পিএসটিসি আমাদের এবং ছেলে- মেয়েদের জীবনের দক্ষতা বৃদ্ধিতে এবং আচরণের পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখছে।
আমি এবং আমার পৃথিবী- প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ আমির হোসাইন রাহাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এড. রীনা পারভীন, গাজীপুর সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মোঃ হারুন অর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু ওবাইদা আলী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ১৫টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক/সুপার, সহকারি শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও কমিউনিনি যুবগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পিএসটিসির নির্বাহী পরিচালক মোঃ নূর মোহাম্মদ। পিএসটিসির প্রোগ্রাম ম্যানেজার কানিজ গোফরানী কোরায়শীর সমন্বয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- এরিয়া কো-অর্ডিনেটর ফারজানা রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন- পিএসটিসি ইউবিআর-২ প্রকল্পের ডা. সুরাইয়া খাতুন।
অনুষ্ঠানটির সহায়ক হিসেবে যারা কাজ করেন তারা হলেন- মনিটরিং অফিসার তানভীর ইসলাম, প্রোগ্রাম অফিসার নাজমুল কবির আলমেহমুদ ও ইয়ুথ অফিসার পিযুষ চন্দ্র সরকারসহ ইউবিআর-২ প্রকল্পের অন্যান কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ