News Bangla 24 BD | ঝিনাইদহে তামাক কোম্পানীতে বিনিয়োগ প্রত্যাহারের দাবীতে নাগরিক সংলাপ - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

ঝিনাইদহে তামাক কোম্পানীতে বিনিয়োগ প্রত্যাহারের দাবীতে নাগরিক সংলাপ


 ঝিনাইদহঃ
তামাক কোম্পানীতে সরকারের বিদ্যমান বিনিয়োগ বা অংশীদারিত্ব প্রত্যাহারের দাবীতে ঝিনাইদহে জেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংলাপের আয়োজন করেন সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)। সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালাল’র সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সুপ্র’র কেন্দ্রীয় সচিবালয়ের প্রজেক্টর কো-অর্ডিনেটর জাহিদ সিদ্দিকি, জেলা শাখার সেক্রেটারী শরিফা খাতুন, সদস্য আমিনুর রহমান টুকু প্রমুখ। এসময় বক্তারা, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাক শিল্পে সরকারের নতুন বিনিয়োগ বন্ধ ও বিদ্যমান বিনিয়োগ বা অংশীদারিত্ব প্রত্যাহারের দাবী জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ