News Bangla 24 BD | টঙ্গীতে বাস চাপায় ছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, পুলিশের গুলি, আটক ১ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে বাস চাপায় ছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, পুলিশের গুলি, আটক ১


গাজীপুর প্রতিনিধি
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় বাস চাপায় তামিরুল মিল্লাত মাদ্রাসার আলীম প্রথমবর্ষের ছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের ভাঙচুর মহাসড়ক অবরোধ। এসময় এ মহাসড়কে প্রায় ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার যানজটে পরিনত হয়। ফলে এসএসসি পরীক্ষার্থী ও যাত্রীদের চরম দুভোগে পরতে হয়েছে। টঙ্গী থানা পুলিশের পরিদর্শক তদন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠি পেটা ও ২ রাউন্ড গুলি চালালে তারা জড়ো হয়ে অবরোধ অব্যাহত রাখেন। পরে বেলা আড়াইটার দিকে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ ঘটনাস্থলে এসে অবরোধকারী শিক্ষার্থী এবং ঔ মাদ্রাসার শিক্ষকদের ছাত্র হত্যার বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে মাদ্রাসার ভেতরে চলে যায়।
অবরোধকারী ও পুলিশ জানায়, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে তামিরুল মিল্লাত মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মাহবুব আলম মাদ্রাসা থেকে বের হয়ে পাশেই বসবাসকৃত ব্যক্তি মালিকানা ছাত্রবাসে যাওয়ার সময় ঢাকা থেকে গাজীপুরগামী আজমিরী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে মাহবুব ঘটনাস্থলেই মারা যায়। এখব ছড়িয়ে পড়লে সহপাঠি শিক্ষার্থী ও এলাকাবাসি রাস্তায় নেমে এসে ঘাতক বাস ওচালককে আটক করে মাদ্রাসা ক্যম্পাসে আটক করে এবং মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করে। বেলা একটার দিকে টঙ্গী থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম,এসআই আবুল খায়ের ও এএস আই লালন ফকিরের নেতৃত্বে কয়েকজন পুলিশ এসে বাস্তহারা এলাকায় মিছিলকারীদের ওপর লাঠি চার্জ ও ২ রাউন্ড গুলি ছুড়ে। এখবর মাদ্রসার সামনে লাশ নিয়ে অবরোধকারীদের মধ্যে ছড়িয়ে তারা ভাঙ্গা বাস মহাসড়কে রেখে বিক্ষোভ মিছিল ও মাহবুব হত্যার বিচার দাবি করে বিক্ষোভ করেন। এসময় টঙ্গী থানা ওসি ফিরোজ তালুকদার ও সহকারী পুলিশ সুপার সার্কেল আব্দুস সবুর কয়েক দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় অবরোধকারীদের সরাতে।
পরে বেলা আড়াইটার দিকে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম,পিপিএম বার ঘটনাস্থলে এসে অবরোধকারী শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে আলোচনা ও বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে প্রায় ৩ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়। নিহত ছাত্র মাহবুব আলম বগুড়া জেলার আদমদিঘী তানার লক্ষীপুরী গ্রামের আব্দুল মজিদের ছেলে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
টঙ্গী থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম জানান, গাজীপুরা এলাকার তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী মাহবুব হোসেন মাদ্রাসা থেকে বের হয়ে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। এ খবর মাদ্রাসায় পৌঁছালে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীরা এ সময় বেশকিছু যানবাহনের কাঁচ ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় একজনকে আটক ও ২ রাউন্ড কার্তুজের ফাকা গুলি ছোড়া হয় পরিস্থিতি নিয়ন্তনের জন্য।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদারের সরকারী মোবাইলে বিকাল ৫টার দিকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এদিকে বুধবার সকালে জেলা শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ট্রাকচাপায় আবদুল ছালাম মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ছালাম মিয়া শ্রীপুর উপজেলার মোলাইদ এলাকার মৃত মোমরেজ আলীর ছেলে।
মাওনা হাইওয়ে থানার ওসি হেলালুল ইসলাম জানান, এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে আবেদনের ভিত্তিতে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ