ঝিনাইদহে ট্রিলারের ট্রলিতে মোটর সাইকেলের ধাক্কায় ১ জন নিহত
ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরয় মুন্না হোসেন (২২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন। নিহত মুন্না সদর উপজেলার পুটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। আহত সুমন একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সম্ভুর ছেলে। বুধবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই মজলেম তালুকদার জানান, দুপুরে হতাহতরা মোটর সাইকেল যোগে ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা পাওয়ার ট্রিলারের ট্রলির সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ২ জনই গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সড়ক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষনা করে। আহত সুমনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 