News Bangla 24 BD | গাজীপুরে  অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে চুমকি’র আর্থিক সহায়তা প্রদান - News Bangla 24 BD
News Head

গাজীপুরে  অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে চুমকি’র আর্থিক সহায়তা প্রদান


গতকাল বুধবার বিকেলে গাজীপুর সদর উপজেলায় কেশরিতা গ্রামে রোজা হাইটেক লাক্সারি ফ্যান কারখানাটি পরিদর্শন করেছেন গাজীপুর- ৫ আসনের সংসদ সদস্য বেগম মেহের আফরোজ চুমকি। কারখানাটিতে অগ্নিকান্ডে নিহতদের পরিবার-পরিজনের খবরও নেন তিনি। ওই সময় তিনি প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল-জাকী, বাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার উজ্জামান শুকুর, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান, কালীগজ্ঞ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আবু বকর, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মাকসুদুল আলম মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তঅ মোঃ ইসতিয়াক হোসেন উজ্জল, হাড়িনাল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন মাষ্টার ও আওয়ামীলীগ নেতা মোঃ নাছির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের অনুদান হিসেবে পরিবার প্রতি দেয়া হয় ২৫ হাজার টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ