News Bangla 24 BD | গাজীপুরে বীজ প্রত্যয়ন এজেন্সীতে রিভিও সেমিনার অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে বীজ প্রত্যয়ন এজেন্সীতে রিভিও সেমিনার অনুষ্ঠিত


 মানসম্পন্ন বীজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে শস্যের উৎপাদনশীলতা ও খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে বীজের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের তদারকি কার্যক্রম এবং বাজার পরীবিক্ষন সেবা সম্প্রসারনের লক্ষ্যে গাজীপুরের বীজ প্রত্যয়ন এজেন্সীতে রিভিও সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বুধবার বীজ প্রত্যয়ন এজেন্সির প্রশিক্ষন হলে এ সেমিনার অনুষ্ঠিত হয় । বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক কুষিবিদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব (সম্প্রসারন অনুবিভাগ) সনৎ কুমার সাহা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরিচালক (ক্রপস ইউং) কৃষিবিদ কিংকর চন্দ্র দাশ, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের পরিচালক (গবেষনা) ড. মোঃ আব্দুল ওহাব, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের পরিচালক (গবেষনা) ড. তমাল লতা আদিত্য। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. শুকদেব কুমার দাশ। এছাড়াও বক্তব্য রাখেন, বীজ প্রত্যয়ন এজেন্সীর অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ এস এম ফজলুল করিম ছানী, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) কৃষিবিদ মোঃ হাসান কবির, প্রধান বীজ প্রযুক্তিবিদ ( কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার) কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম খান প্রমুখ ।
প্রধান অতিথি কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব (সম্প্রসারন অনুবিভাগ) সনৎ কুমার সাহা বলেন, বীজের মান সঠিক না হলে এবং ভাল বীজ কৃষকের কাছে না পৌছাতে পারলে কাংখিত ফলন পাওয়া যাবে না। তাই সরকারী পর্যায়ে মনিটরিং বাড়াতে হবে। এছাড়া বেসরকারী পর্যায়ে যে সব প্রতিষ্ঠান বীজ উৎপাদন করেন, সেসব বীজও মনিটরিং করতে হবে।
উল্লেখ্য , প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে ৫ বছর মেয়াদী এ প্রকল্পটি ২০১৮ সালে শুরু হয়েছে। বীজ উৎপাদন, সংরক্ষন, পরীক্ষা, প্রত্যয়ন ও মান সম্পন্ন বীজের ব্যবহার ইত্যাদি বিষয়ে সচেতনতা ও জ্ঞান বৃদ্ধির জন্য ১৯৫০ জন বীজ বিক্রেতা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪২৫ জন কর্মকর্তা ও বীজ প্রত্যয়ন এজেন্সী থেকে ১৭০ জন কর্মচারীসহ সর্বমোট ২৫৪৫ জনকে প্রশিক্ষন দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ