News Bangla 24 BD | কাশিমপুরে দুই মাদক কারবারীকে গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কাশিমপুরে দুই মাদক কারবারীকে গ্রেফতার


নূরে আলম জিকু গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানাধীন ৫নং ওয়ার্ড শৈলডুবি কাউসারের বাড়ী থেকে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। গত ২০ শে ডিশেম্বর শুক্রবার রাতে কাশিমপুর থানার এস আই বাবুল আহম্মেদ সহ পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। মাদক কারবারি দীর্ঘ দিন যাবৎ পুলিশের চোখ ফাকি দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেনঃ- ১. আবুল কালাম ওরফে কালা (৫২) গাজীপুর মহানগর কাশিমপুর থানার শৈলডুবি এলাকার মৃত আবুল হাসেম এর ছেলে। তার দেহতল্লাশী করে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ২. আমিনুল ইসলাম (৩৪) বি-বাড়ীয়া জেলার নবী নগর থানার বাড়ীখলা গ্রামের মোঃ শফিকুল এর ছেলে। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানার শৈলডুবি এলাকার কাউসার এর বাড়ীর ভাড়াটিয়া। তার দেহতল্লাশী করে ০৮ (আট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।   কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান দৈনিক সবুজ নিশানকে  জানিয়েছন  বর্তমান সরকারের মাদক বিরুদ্ধী  জিরুটলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে কাশিমপুর থানা পুলিশ ।  গ্রেফতার কৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে ২১ ডিসেম্বর শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন কাশিমপুর থানা পুলিশ।।
এ বিভাগের অন্যান্য সংবাদ