ঝিনাইদহে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পাগলা কানাই এলাকার বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’র জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশার জেলা ব্যবস্থাপক হেজাজ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র আঞ্চলিক ব্যবস্থাপ কাজী ফজলুল হক, ব্রাঞ্চ ম্যানেজার সাপোর্ট ইঞ্জিনিয়ারসহ নানা শ্রেণী পেশার মানুষ। এসময় বক্তারা, মাদকমুক্ত সুস্থ্য সমাজ গড়ে তোলার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 