অবৈধভাবে তুরাগ তীরের মাটি বিক্রির অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর এলাকার তুরাগ নদীর তীরের মাটি অবৈধভাবে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল । সরকারী ও ব্যক্তিমালিকানাধীন জমির মাটি ভেকু দিয়ে কেটে অবাধে অন্যত্র বিক্রি করায় উক্ত এলাকার বাজার, স্কুল, সরকারী পাকা রাস্তা, ব্রীজ ও সরকারী অর্থায়নে তৈরীকৃত নদীর ঘাটসহ স্থানীয় জনপথ যে কোন সময় নদীগর্ভে বিলীন হবার ঝুকিতে রয়েছে । এ ব্যাপারে স্থানীয় জনগন সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেছে ।
আবেদনসুত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের রঘুনাথপুর এলাকার তুরাগ নদীর তীরের সরকারী ও ব্যক্তিমালিকানা কৃষি জমির মাটি একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে কেটে ড্রাম ট্রাকে করে বিক্রি করছে । বিভিন্ন ইটভাটা , জলাশয় ভরাটের কাজে ও বিভিন্ন নীচু প্লট ভরাটের কাজে এসব মাটি উচ্চমূল্যে বিক্রি করা হয় । যারা মাটি বিক্রি করে তারা এলাকায় বেশ প্রভাবশালী হবার কারনে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা প্রতিবাদ করার সাহস পাচ্ছে না ।
এলাকার সাবেক মেম্বার ও মুক্তিযুদ্ধা বেলায়েত হোসেন জানান, স্থানীয় শফিকুল ইসলাম ও বুলবুল সরকারের নেতৃত্বে বেশ কয়েকজন প্রভাবশালী লোক এসব মাটি কেটে নিয়ে বিক্রি করছে । আমার জায়গা থেকেও জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে । এতে আমি বাধা প্রদান করলে আমার কথায় কর্ণপাত করছে না। ফলে আমার ফসলী জমি নষ্ট হয়ে যাচ্ছে । তিনি আরো জানান, শফিকুল ইসলাম ও বুলবুল সরকারের নিজের কিছু জায়গা থেকেও তারা মাটি কেটে নেয় । এছাড়া , নদী তীরের সরকারী গেজেটের ক তফসিলভূক্ত সম্পত্তির জমির মাটিই তারা বেশী কেটে নিচ্ছে । এ ব্যাপারে সরকারী কোন মহলই কোন প্রতিকার করছে না ।
জানা গেছে, যে এলাকার মাটি কেটে নিয়ে যাচ্ছে, তার পাশেই রয়েছে স্থানীয় সরকার কর্তৃক নির্মিত ১১ ফুট প্রশস্ত সরকারী একটি পাকা রাস্তা। রাস্তাটি স্থানীয় সোনাতলা বাজার থেকে রঘুনাথপুর বোয়ালী বাজার ও আশ্রায়ন প্রকল্প হয়ে ফুলবাড়ীয়া রাস্তায় মিলিত হয়েছে । রাস্তার পূর্ব পাশেই রয়েছে সরকারী একটি প্রাথমিক বিদ্যালয় । এ রাস্তা দিয়ে উক্ত স্কুলের শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। নিকটেই রয়েছে রঘুনাথপুর বাজার, একটি ব্রিজ এবং নদীর তীরে সরকারী অর্থায়নে নির্মিত একটি ঘাট। ঘাটের পাশে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে প্রতিদিন। ফলে সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাজার , ব্রিজ ও পাকা ঘাটটি যে কোন সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। স্থানীয়রা অভিযোগ করে জানান, শুকনো মৌসুমে এসব স্থাপনার কোন দৃশ্যমান ক্ষতি না হলেও বর্ষায় খর¯্রােতা তুরাগ নদীর ¯্রােতে নদী পাড়ের রাস্তা, ব্রীজ , স্কুল সব ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যেতে পারে। প্রতিদিন এখান থেকে ড্রামট্রাক ও ২০/২৫টি ট্রলার দিয়ে এসব মাটি কেটে নিলেও কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না। ইতিমধ্যে সরকারী প্রায় ১ বিঘা ও ব্যক্তিমালিকানা প্রায় ৪ বিঘা জায়গার মাটি কেটে নিয়ে গেছে ।
বোয়ালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি চক্র দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে নদীর চর থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে বাধা দিলেও তারা বাধা মানে না । তিনি বলেন, নদীর চর বা ব্যক্তিমালিকানার কৃষি জমির মাটি কাটার কোন নিয়ম না থাকলেও তারা কোন কিছুরই তোয়াক্কা করছে না । তিনি আরো জানান, স্থানীয় নরাখালী এলাকায় একটি ব্রীজ নির্মানের প্রাথমিক কাজ শুরু হয়েছে, সেই স্থানের নিকট থেকেও মাটি কাটা হচ্ছে, এতে ব্রীজ নির্মানের কাজটিও বাধাগ্রস্থ হচ্ছে।
এ ব্যাপারে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন জানান, আমি উত্তরায় থাকি, দলীয় সম্মেলনের জন্য ২/৩দিন ধরে ঢাকায় আছি । এ বিষয়ে আমি এলাকায় গিয়ে বিস্তারিত জেনে জানাব।
এদিকে মাটি কাটা বন্ধ করা ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন গাজীপুরের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন জানিয়েছেন।
গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সরকারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ধরেননি।
এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, শীঘ্রই এ ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে এবং মাটি কাটা বন্ধ করা হবে।

গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ 