News Bangla 24 BD | ঝিনাইদহে দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও মজুদদারের বিরুদ্ধে শপথ পাঠ - News Bangla 24 BD
News Head
 ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ঝিনাইদহে দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও মজুদদারের বিরুদ্ধে শপথ পাঠ


ঝিনাইদহঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে ঝিনাইদহে দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও মজুদদারের বিরুদ্ধে শপথ পাঠ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। জেলা কৃষক লীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ শপথবাক্য পাঠ করা হয়। জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এসময় বক্তারা, দুর্নীতি, মাদক, জঙ্গীবাদের বিরুদ্ধে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে অবৈধ মজুদদারের রুখতে সকলকে সচেতন হওয়ারও পরামর্শ দেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি আব্দুল হাই এমপি। এসময় আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ