News Bangla 24 BD | আর কোন শিশু পথে পথে ঘুরবে না -মেহের আফরোজ চুমকি, - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

আর কোন শিশু পথে পথে ঘুরবে না -মেহের আফরোজ চুমকি,


কালীগঞ্জ প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে এদেশের শিশুরা বছরের প্রথম দিনে নতুন বই পাবে। যতদিন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছে ততদিন দেশের একটি শিশুও শিক্ষা থেকে বঞ্চিত হবেনা। আর কোন শিশু পথে পথে ঘুরবে না।
তিনি বুধবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে উপজেলার বেগম রায়েয়া আহমেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় নিজেদের আত্মনিয়োগ করবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিশুদের হাতে বছরের প্রথম দিনটিতেই নতুন বই তুলে দিলাম। তবে তারা যেন নতুন বইয়ের গন্ধে বিমোহীত না হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। কারণ আগামীর বাংলাদেশকে পরিচালনার জন্য তারা নিজেদেরকে তৈরি করবে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, প্রাথমিক শিক্ষা অফিসার কর্মকর্তা, আ’লীগ নেতা এইচএম আবুবকর চৌধূরী, সিরাজুল ইসলাম, এসএম রবিন হোসেন, কামরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মেহের আফরোজ চুমকি এমপি উপজেলার বেশ কয়েকটি স্কুল ও মাদ্রাসার প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ