রাজাকারদের নতুন তালিকা তৈরী করা হবে–মুক্তিযুদ্ধ মন্ত্রী
কালিয়াকৈর প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এড. আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে রাজাকারদের নতুন তালিকা তৈরী করে সময় মতো প্রকাশক করা হবে। তিনি বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সার্কেল-৩এর নতুন অফিস ভবন উদ্বোধন করেন। পৌর সভার নতুন অফিস ভবন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ও গাজীপুর-১ আসনের এমপি আলহাজ¦ এড.আ.ক.ম মোজাম্মেল হক। এ সময় অন্যান্যে মাঝে আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌর সভার মেয়র মজিবুর রহমান, শিল্পপতি আব্দুল মতিন চৌধুরী, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শিকদার, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, কালিয়াকৈর পৌর আওয়ামীলীদের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সম্পাদক জহিরুল ইসলাম জয়,কাউন্সিলর আহাদ আলী সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা সভার আগে তিনি ৫০ লাখ টাকা ব্যায়ে নির্মিত পৌরসভার সার্কেল-৩ অফিস ভবনের ভিত্তি ফলক উম্মোচন করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব কথা বলেন।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 