গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী
ফিরোজা নাজনীন বাঁধন : মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার সারা দেশের ন্যায় গাজীপুরেও পালিত হলো- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্যাপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। তারপর গাজীপুর শহরে বের করা হয় বর্ণিল সাজের একটি র্যালি। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলিত হয় এক মাদক বিরোধী আলোচনা সভায়।
জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরের নাট মন্দিরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস গাজীপুরের সহকারি পরিচালক শামীম হোসেনের সঞ্চালনায় ওই আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, গাজীপুর মেট্রোপলিটান পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান।
এছাড়াও আলোচনা সভায় অংশ নেন- সমাজ সেবা উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলরুবা ফায়জিয়া, সাবেক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় সূত্র জানায়- প্রতিষ্ঠা বার্ষিকী ্উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মাদকবিরোধী প্রচারণা চালানো হবে।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 