গাজীপুরে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ
স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, গাজীপুরের উদ্যোগে দীঘিরচালায় সংগঠনের প্রধান কার্যালয়ে শুক্রবার সকালে ২৫০ জন সমাজের দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় শিক্ষা বঞ্চিত পথশিশু, মাদরাসা ও এতিমখানার দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে বই, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোঃ আকতার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোছলেম উদ্দিন চৌধুরী (মুসা), কমার্স ব্যাংক লিমিটেড এর গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার মোঃ হাসানুজ্জামান, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ রাসেল গাজী, গাজীপুর শাখার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আব্দুস সালাম লিংকন, সহঃ তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ ফরহাদ আলী, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক সোহরাব হোসেন রাখা, দফতর সম্পাদক রাজু আহমেদ, ত্রাণ সম্পাদক সুজন আহমেদ,সহকারী ত্রাণ সম্পাদক বেলাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, সহঃ সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমেদ শ্রাবন, সংগঠনের সদস্য মোঃ মাসুদার রহমান, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ সাগর মোল্লাহ এবং অফিস ব্যবস্থাপক মোঃ জহিরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 