গাজীপুরে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে ধর্ষক আটক
গাজীপুরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণের পর জিম্মি করে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক ধর্ষককে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। শনিবার রাত পৌণে বারটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো: ফরহাদ চৌধুরী (৩২) দক্ষিণ সালনা পূর্ব পাড়া এলাকার ওমর উদ্দিন চৌধুরীর ছেলে। এ সময় তার কাছে থাকা ভিকটিমের (২৭) ধর্ষণের অশ্লীল ছবি, ধারনকৃত ভিডিওসহ দুটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গত বছরের ২৫ ডিসেম্বর গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলকায় ভিকটিম (২৭) কে হত্যার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে ফরহাদ। ধর্ষণের সময় ভিডিও ও অশ্লীল ছবি ধারণ করে। পরে ধর্ষণের বিষটি ভিকটিম তার পরিবারের কাছে প্রকাশ করলে আইনের আশ্রয় নিতে গেলে ধর্ষণকারী তাকে প্রাণ নাশের হুমকি দেয়। পরে ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ধর্ষক ফরহাদ ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময় তিন লাখ টাকা হাতিয়ে নেয়। আবারও গত ২ জানুয়ারী বৃহস্পতিবার ধর্ষক ভিকটিমের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে বিনিময়ে ছবি/ভিওি ডিলেট করে দেয়ার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে ভিকটিম আইনগত সাহায্যের জন্যে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকা থেকে ধর্ষক ফরহাদকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ধর্ষণের অশ্লীল ছবি, ধারনকৃত ভিডিওসহ দুটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। র্যাব আরো জানায়, আটককৃত ফরহাদ জিজ্ঞাসাবাদে ধর্ষণ এবং প্রতারণার বিষয়ে স্বীকার করেছে।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 