News Bangla 24 BD | কালীগঞ্জে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

কালীগঞ্জে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার


কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে দুই দিনব্যাপী এ সেমিনার ও প্রদর্শনী শুরু হয়। রোববার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে সোমবার বিকাল পর্যন্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। প্রদর্শনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ৪টি, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১টি ও মাধ্যমিক পর্যায়ের স্থানীয় ০৬টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১১টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
এদিকে, ইউএনও মো. শিবলী সাদিকের সভাপতিত্বে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, বিসিএসআইআর প্রতিনিধি দলের সদস্য ড. সনজিদা মুস্তাফী, ড. উম্মে শারমিন আক্তার, নাতাশা নাফিসা হক, মো. সাদেকুল আজম, ড. গামিয়া তাবাসসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ছাদেকুর রহমান আকন্দ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, বিসিএসআইআর’র ল্যাব এটেনডেন্ট, সি. গার্ডেনার ও জুনিয়র টেকনিয়ানরা উপস্থিত ছিলেন। পরে সেমিনারের অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে ঘুরে দেখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ