আমরা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করতে চাই–কৃষি মন্ত্রী
কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কৃষিকে যান্ত্রিকি করণ ও বাণিজ্যিকি করণ করতে হবে, এতে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে লাভবান হতে পারবেন। আমরা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করতে চাই। এ জন্য কৃষির উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা যদি সবাই আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করি তবে সব ক্ষেত্রেই আমরা উন্নতি ও সু-শাসন নিশ্চিত করতে পারবো।
মন্ত্রী সোমবার সকালে গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) কর্তৃক আয়োজিত ‘কৃষক-উদ্যোগ: বাণিজ্যিক কৃষির উদীয়মান চালক’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাটা’র ভারপ্রাপ্ত মহা পরিচালক ড. মো: আবু সাইদ মিয়ার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল। বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরউজ্জামান, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধ্যাপক ড. মো: আব্দুল মান্নান আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক ড. মো: আব্দুল মুয়িদ, নাটার উপ পরিচালক ড. মো: ছাইদুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, গত বছর পিয়াজ উঠানোর সময় অস্বাভাবিক বৃষ্টি হওয়ায় কৃষকরা ঠিকমত পিয়াজ উঠাতে পারেননি। পিয়াজ পচনশীল দ্রব্য। ভারত থেকে যে পরিমাণ পিয়াজ আমদানী করার কথা তা আমরা করতে পরিনি। ভারতও পিয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে। তাই পিয়াজের দাম বেড়ে গিয়েছে। পিয়াজের দাম বেশি থাকায় কৃষিকরা এ মৌসমে পাতাসহ পিয়াজ বিক্রি করায় পিয়াজের ঘাটতি দেখা দিয়েছে। তাই পিয়াজের দাম কমছে না।
তিনি বলেন, আমরা জঙ্গিবাদ নির্মূল করতে পারিনি তবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। প্রধানমন্ত্রী কৃষক দরদি ও কৃষক বান্ধব। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য তিনি টিএসপি সারের দাম ২৫ টাকা থেকে ১৬ টাকায় নামিয়ে এনেছেন। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। কৃষদের জন্য এটি তাঁর বিজয় দিবসের উপহার। এখন কৃষি ও কৃষি বিপণন ক্ষেত্রে সু-শাসন কায়েম করতে হবে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 