News Bangla 24 BD | ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
প্রতি বছরের ন্যায় এবারও ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর উদ্যোগে শীতার্ত ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অংকুর নাট্য একাডেমীর কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অংকুর নাট্য একাডেমীর সভাপতি মসলেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলেিগর সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও অংকুরের আজীবন সদস্য জয়নুল আবেদিন, এ্যাডঃ বিকাশ কুমার ঘোষ, আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুজিববাদি মিন্টু, সাংবাদিক ফয়সাল আহমেদ, জেসমিন আরা পপি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। পরে অসহায় দুঃস্থ শীতার্থ ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ