News Bangla 24 BD | শৈলকুপায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ীতে তুলতে সংঘর্ষে আহত-৫ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

শৈলকুপায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ীতে তুলতে সংঘর্ষে আহত-৫


ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৫জন আহত হয়েছ্।ে আহতদের শৈলকুপা ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ী ও চরমৌকুড়ী গ্রামবাসীদের মধ্যে। পুলিশ জানায়, বড় মৌকুড়ী গ্রামের মিথুনের সাথে পাশ^বর্তী উত্তর কচুয়া গ্রামের ছিদ্দিক এর মেয়ে শিমুর ২০১৪ সালে বিয়ে হয়। গত একমাস আগে শিমু মিথুনকে তালাক দেই। পরে শিমু আবারো মিথুনের সাথে সংসার করবে বলে ইচ্ছা পোষন করলে চরমৌকুড়ী গ্রামের লোকজন মিথুনের বাড়ীতে শিমু কে তুলে দেওয়ার চেষ্টা করলে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঈমান আলী, তুহাব মন্ডল ও সমির মন্ডলসহ ৫জন আহত হয়। আহতদের শৈলকুপা ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থনার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানায়, বড় মৌকুড়ী ও চরমৌকুড়ী গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় পুলিশ মোতায়েত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ