গাজীপুরে আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে যুবক-যুবতীদের প্রশিক্ষণ উদ্বোধন
জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গাজীপুর জেলা পরিষদ কর্তৃক পরিচালিত বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি আখতারউজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম ও দিলরুবা ফাইজিয়া, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আশরাফ হোসেন, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আবু হানিফ, রাশিদা খন্দকার, তাসলিমা রহমান লাভলী, নুরুল ইসলাম শিমুল প্রমুখ।
তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে কম্পিউটার বেসিক কোর্স, অনলাইন আউট সোর্সিং কোর্স, গার্মেন্টস দক্ষতা উন্নয়ন কোর্স, লেদার টেকনোলজি ও মৌচাষ প্রশিক্ষণ সহ বিভিন্ন ট্রেডে ৪০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে।প্রধান অতিথি আখতারউজ্জামান বলেন, বেকার যুবক যুবতীদের মানবসম্পদে পরিণত করার জন্য জেলা পরিষদ বিভিন্ন ট্রেডে এ প্রশিক্ষণ বাস্তবায়ন করছে।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 