News Bangla 24 BD | বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধা অঞ্জুর - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধা অঞ্জুর


কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দুই বাসের চাপায় এক বৃদ্ধার (৬২) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার বাজার এলাকার বাস স্ট্যান্ডে কালীগঞ্জ টান্সপোর্ট লিমিটেডের (কেটিএল) দুই বাসের চাপায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।
নিহত বৃদ্ধার নাম অঞ্জু রানী দাস। তিনি কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মৃত পরেশ চন্দ্র দাসের স্ত্রী।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, অঞ্জু রানী স্থানীয় কৃষি ব্যাংক থেকে বয়স্ক ভাতা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি কালীগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে একটি পার্কিং করা কেটিএল বাসের পাশ দিয়ে আসার সময় আরেকটি কেটিএল বাস তাকে চাপা দেয়। ঘটনার পর স্থানীরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. সাজ্জাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই অঞ্জু রানী দাসের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, ঘটনার পর দুই বাসের চালক এবং হেলপার পালিয়েছে। একটি কেটিএল বাস দাঁড়ানো ছিল কিন্তু অপর একটি কেটিএল বাসের চাপায় তিনি নিহত হন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে । চাপা দেওয়া ওই কেটিএল বাসটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রচললিত আইনে থানায় মামলা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ