মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে মঞ্জয় কুমার (৩৫) নামের ১ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার ভোর রাতে উপজেলার জুলুলী সীমান্তের মাটিলা থেকে তাকে আটক করা হয়। সে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার কুলিয়া গ্রামের সুশান্ত কুমারের ছেলে। খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, বুধবার ভোর রাতে জলুলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের দায়ে ১ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদে জানতে পারে সে বাংলাদেশে আত্মীয়ের বাড়ি বেড়ানোর জন্য বাংলাদেশে আসে। তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 