গাজীপুর সিটির ১৭৪ ইটভাটা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
গাজীপুর জেলার ৩৬২ টি ইটভাটার মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ১৭৪ টি। অবৈধ থাকার কারণে যার সব গুলোই বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর।
জানা যায়- পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মহামান্য হাইকোর্টের নির্দেশে এবং প্রতি বছরের ন্যায় নিয়মিত পরিচালিত অবৈধ ইটভাটা বিরোধী ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে ০২ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ হতে অবৈধ ইটভাটা বিরোধী অভিযান পরিচালনা শুরু করা হয়, যা এখনো অব্যাহত রয়েছে এবং অবৈধ ইটভাটা বন্ধ/উচ্ছেদ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
অভিযানে ১৫ জানুয়ারী ২০২০ খ্রিঃ পর্যন্ত ৬৩ টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং স্কেভেটর মেশিনের সাহায্যে ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় কিলনের আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় মোট ২৭ টি ইটভাটা উচ্ছেদ করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অবৈধ ইটভাটা বিরোধী অভিযানের ফলে সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত অবৈধ ১৭৪ টি ইটভাটার সবকয়টির কার্যক্রম বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
সিটি কর্পোরেশনের বাইরে অবস্থিত ১৮৮ টি ইটভাটার মধ্যে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) অনুযায়ী পরিবেশগত ব্যবস্থাপনা ও অবস্থান গ্রহণযোগ্য হওয়ায় ৬৯ টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকী ১১৯ টি ইটভাটার অধিকাংশই উন্নত প্রযুক্তির হলেও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) অনুযায়ী অবস্থান গ্রহণযোগ্য না হওয়ায় পরিবেশগত ছাড়পত্র প্রদানের কোন সুযোগ নেই। অবৈধ ১১৯ টি ইটভাটার মধ্যে ৩৪ টি ইটভাটা অভিযানের মাধ্যমে বন্ধ করে দেয়া হয়েছে। তাছাড়া অবৈধ ইটভাটা বিরোধী অভিযান পরিচালনার ফলে ১৫ টি ইটভাটার কার্যক্রম বন্ধ রয়েছে। অবশিষ্ট ৬৭ টি অবৈধ ইটভাটার কার্যক্রম এখনও চালু রয়েছে। তবে এদের মধ্যে অনেকের ইটভাটা চালানোর পক্ষ্যে মহামান্য হাইকোর্টের রীট পিটিশন আছে।
০১ জানুয়ারী ২০১৯ খ্রিঃ হতে ০৮ জানুয়ারী ২০২০ খ্রিঃ পর্যন্ত গাজীপুর জেলা কার্যালয় কর্তৃক সর্বমোট ১১১ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় এবং সর্বমোট ৩ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। এ ছাড়া ১ জনকে ০২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
মোঃ আঃ সালাম সরকার, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জানিয়েছেন যে, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ও জেলা প্রশাসন, গাজীপুরের সহযোগিতায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ফলে রীট ব্যতীত বাকী অবৈধ ইটভাটার কার্যক্রম দ্রæত বন্ধ করা হবে।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 