মেয়র আতিকের নির্বাচনী প্রচারণায়গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক রাসেল সরকার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ আতিকুল ইসলামের নৌকা মার্কায় ভোট চেয়ে উত্তরার বিভিন্ন সেক্টরে চষে বেড়াচ্ছেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার ওরফে রাসেল সরকার ও তার মহানগর যুবলীগের সদস্যরা। এসময় রাসেল সরকার ও তার মহানগর যুবলীগের নেতা-কর্মীরা মিছিল সহকারে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের জন্য উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন এবং লিফলেট বিতরণ করেন। এসময় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার ওরফে রাসেল সরকার উপস্থিত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ আতিকুল ইসলামকে বিজয়ী করলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর বিভিন্ন এলাকায় উন্নয়নের গণজোয়ার বইবে। প্রচারণার সময়
আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের নেতা মোঃ রাহাত খান, মোঃ আমিন উদ্দিন সরকার, মোঃ হারুনুর রশিদ, মোঃ হানিফ তালুকদার, সরোয়ার আলম ডালিম, মোঃ লিটন উদ্দিন সরকার, মিজানুর রহমান, মনির হোসেন সাগর, আমিনুল ইসলাম মোল্লা, আলতাফ মাহমুদ তপন, এম এম সোহেল রানা, মোঃ রবি, মোঃ রফিকুল ইসলাম ও আব্দুস সামাদ আজাদ প্রমুখ। পরে তিনি সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 