গাজীপুরে জাতীয় সঞ্চয় সপ্তাহ দিবস পালিত
“এসো ভাই দলে দলে সঞ্চলে পতাকাতলে এই প্রতিপাদ্য বিষয়ে শনিবার জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিস আয়োজিত জাতীয় সঞ্চয় সপ্তাহের আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি এস এম তরিকুল ইসলাম বক্তব্য রাখেন । সকালে র্যালিটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পুনরায় জেল প্রশাসনে এসে শেষ হয়। সপ্তাহ ব্যাপি কার্যক্রমের মধ্যে সরকারী ও বেসরকারী,পেশাজীবি, কলকাখানা ব্যবসা প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান সহ উঠান বৈঠকের মাধ্যমে সপ্তাহ ব্যাপি সঞ্চয় উদ্বুদ্ধ করণ মুল্যায়ন করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোছাম্মাৎ মাশহুদা বেগম । এসময় উপস্থিত ছিলেন এন ডি সি থান্দার কামরুদজ্জামান, জয়দেবপুর পিটি আইয়ের সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার,সাবেক গাজীপুর জেলা আইনজীবী সমিতি সভাপতি এ্যাঃড সুদীপ কুমার চক্রবর্তী অধ্যাপক ফাতেমা জোহরা, মুকুল কুমার মল্লিক সহ নেতৃবৃন্দ।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 