ঝিনাইদহে সৎ বোন ও দুলাভার অত্যাচারে বাঁক প্রতিবন্ধি নিহত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে সৎ বোন ও দুলাভাই’র অত্যাচারে এক বাঁক প্রতিবন্ধি যুবক নিহত হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। ঝিনাইদহ সদর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের লক্ষীকোল গ্রামের ট্রাক ড্রাইভার শরিফ উদ্দিনের বাঁক প্রতিবন্ধি ছেলে রাব্বুল (২০) নামের যুবককে শুক্রবার দুপুরে মাঠে ছাগল চরাতে যাওয়া নিয়ে তার সৎ বোন ও দুলাভাই তাকে বেধড়ক মারপিট করে। সৎ বোন ও দুলাভাই লাঠি দিয়ে তার মাথার এক পাশে আঘাতের পর আঘাত করতে থাকলে তার মাথা থেকে ব্যাপক আকারে রক্তক্ষরন হয়। সে সময় অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় রাব্বুল অজ্ঞান হয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা রাব্বুলকে ঝিনাইদহ সদরহাসপাতালে ভর্তিকরে। অবস্থার অবনতি হলে শনিবার তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে ঝিনাইদহ হাসপাতাল কর্তৃপক্ষ। অবস্থার আরো অবনতির কারনে ফরিদপুর মেডিকেলে রবিবার বিকালে রাব্বুল মারা যায়। বাঁক প্রতিবন্ধি রাব্বুল নিহতের খবর শুনে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাব্বুলের হত্যাকারী তার সৎ বোন ও দুলাভাই’র গ্রেফতার পূর্বক সর্বচ্চ শাস্তির দাবী করছেন এলাকাবাসী। ঘটনার পর থেকেই রাব্বুলের সৎ বোন ও দুলাভাই পলাতক রয়েছে। এবিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মইনুদ্দিন খান সাংবাদিকদের বলেন অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 