News Bangla 24 BD | ঝিনাইদহে জেলা ট্রাফিক পুলিশের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে জেলা ট্রাফিক পুলিশের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বিভিন্ন যানবাহন থেকে ২ শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পুলিশ। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (এ্যাডমিন) সালাহউদ্দিন জানান, উচ্চ আদালতের নির্দেশ মেনে ও সড়ক মহাসড়ক থেকে শব্দদুষণ দুর করতে রোববার শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে তারা। এসময় বিভিন্ন চেকপোস্টে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানসহ ২ শতাধিক যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ভবিষ্যতে কোন যানবাহনে এ হর্ন ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল, মাজহারুল ইসলাম, সার্জেন্ট নাজমুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ