News Bangla 24 BD | ঝিনাইদহে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার আটকঃ ২ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার আটকঃ ২


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
৫ বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙ্গে যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের রবিউল হোসেনের ছেলে জালাল হোসেন (৩৫)। এরপর থেকে চলার শক্তি হারিয়ে ফেলেন তিনি। চলেন হুইল চেয়ারে। এই প্রতিবন্ধীতাকে পুঁজি করে শুরু করেন মাদক ব্যবসা। কেউ দেখলে বোঝার উপায় নেই তার শরীরে অভিনব কায়দায় রাখা হয় ফেন্সিডিল। রোববার জীবননগর থেকে ইজিবাইক যোগে শরীরের সাথে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় কোটচাঁদপুরের কাগমারী এলাকা থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ জালাল হোসেন ও ইজিবাইক চালক রাজু মন্ডলকে আটক করে ডিবি। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জীবননগর থেকে কোটচাঁদপুরের কাগমারী এলাকা দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল আলীম, এএসআই ওবাইদুর রহমান, রবিউল ইসলাম কাগমারী এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় একটি ইজিবাইকে তল্লাসী করে প্রতিবন্ধী চাদর ও পোশাকের নিচ থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ