কোমলমতি কাব শিশুদের কলকাকলীতে ভরে উঠছে ক্যাম্পুরী এলাকা
কালিয়াকৈর : ‘কাবিং করবো, শান্তির বার্তা আনবো’ এই থিমকে সামনে রেখে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুরে ১৯ থেকে ২৪ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে।
এই কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণের জন্য দেশের সকল জেলা থেকে ১৮ জানুয়ারি রাত থেকে (৬ থেকে ১০+ বয়সী) কাব স্কাউটরা দলে দলে ক্যাম্পুরী ময়দানে এসে পৌঁচাচ্ছে। কোমলমতি কাব শিশুদের কলকাকলিতে ভরে উঠেছে ক্যাম্পুরী এলাকা। এই সকল কাব স্কাউটরা দেশের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন স্কুল, এবতেদায়ী মাদ্রাসা ও মুক্ত স্কাউট দলের কাব স্কাউট সদস্য। জেলা কন্টিনজেন্ট লিডারের নেতৃত্বে জেলা ভিত্তিক কাব লিডারদের নিয়ে কাব স্কাউটরা ক্যাম্পুরী ময়দানে আসছে। ক্যাম্পুরী পরিচালনার জন্য প্রশিক্ষিত স্কাউট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক রোভার স্কাউটরা ১৮ জানুয়ারি ক্যাম্পুরী ময়দানে পৌঁছেছে।
কাব ক্যাম্পুরী হচ্ছে কাব স্কাউটদের বৃহত্তম মিলনমেলা। প্রতি ৪ বছর অন্তর বাংলাদেশ স্কাউটস এই মিলনমেলার আয়োজন করে থাকে। কাব ক্যাম্পুরীর চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মোঃ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ও কমিশনার, দুর্নীতি দমন কমিশন।
রবিবার দুপুরে মৌচাকের মনযূর উল করীম অডিটোরিয়ামে ক্যাম্পুরীর আয়োজন নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে কালিয়াকৈর ও গাজীপুরের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে ক্যাম্পুরী সম্পর্কিত তথ্য প্রদান করেন সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার, ডেপুটি ক্যাম্পুরী চীফ (প্রচার, প্রকাশনা ও ডকুমেন্টেশন), মু. তৌহিদুল ইসলাম, ডেপুটি ক্যাম্পুরী চীফ (মানবসম্পদ ব্যবস্থাপনা), কাজী নাজমুল হক, ডেপুটি ক্যাম্পুরী চীফ (খাদ্য ব্যবস্থাপনা), ফেরদৌস আহমেদ, ডেপুটি ক্যাম্পুরী চীফ (সাইট অপারেশন ব্যবস্থাপনা), মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, ডেপুটি ক্যাম্পুরী চীফ (প্রোগ্রাম), জনাব আরশাদুল মুকাদ্দিস, ক্যাম্পুরী সচিব, আমিমুল এহসান খান পারভেজ, এসিস্ট্যান্ট ক্যাম্পুরী চীফ (আবাসন ও সাজসজ্জা), সালাহউদ দীন আহমেদ ও মীর মোহাম্মদ ফারুক।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 