News Bangla 24 BD | বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল হচ্ছে বিএনপি-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল হচ্ছে বিএনপি-ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল হচ্ছে বিএনপি। তিনি বলেন, বিরোধী দল হিসেবে বিএনপি রাজপথের আন্দোলনে সফলতা পায়নি। নির্বাচনেও পরাজিত ও ব্যর্থ হয়েছে। তারা এখন একটি নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন ওবায়দুল কাদের।

‘সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নালিশ পার্টিতে পরিণত হয়েছে। সারা দেশে ধানের শীষের গণজোয়ারের কথা বলা হলেও তা একটি দিবাস্বপ্ন। আগামী ১ তারিখ বোঝা যাবে, গণজোয়ার ধানের শীষের নাকি নৌকার? নির্বাচনের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা (বিএনপি) কারচুপির অভিযোগ করবে। এটি তাদের পুরনো অভ্যাস।

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ার অভিযোগতো আমার। কারণ, বিএনপির মহাসচিব সুন্দরভাবে তার দলের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আমি সে সুযোগ পাচ্ছি না। বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ