News Bangla 24 BD | ভারতে মাদার তেরেসা সম্মাননা পেলেন গাজীপুরের মেয়র - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ভারতে মাদার তেরেসা সম্মাননা পেলেন গাজীপুরের মেয়র


ইমন খান : দীর্ঘ ২০ বছর রাজনীতির ক্যারিয়ারে যে সম্মান আলøাহ তায়ালা দিয়েছেন, তা সবার ভাগ্যে জোটে না। তা আবার প্রমাণ করলেন গাজীপুরের মেয়র আলহাজ¦ এড. জাহাঙ্গীর আলম।
ভারতের সেইন্ট মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি প্রবর্তিত ‘সেইন্ট মাদার তেরেসা সম্মাননা’ পেলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম।
শনিবার দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার ইজেডসিসি মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের বিচারপতি শ্যামল সেন, মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যাস্থনি অরুন বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল ড. টি এইচ আয়ারল্যান্ড। এটি ছিল সংগঠনটির বিশতম উদ্যোগ। সারা বাংলাদেশসহ গাজীপুরে সফল রাজনৈতিক সংগঠনক হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়েছে।
ভারত থেকে সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত আমি সম্মান ও শ্রদ্ধা জানাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। যিনি আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিও আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
কারণ, তার কল্যাণেই আজকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পেয়েছি। যে কোনো সম্মাননা প্রাপ্তিই আনন্দের। আমাকে সম্মানিত করার জন্য সেইন্ট মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির সঙ্গে সংশিøষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।
এ প্রাপ্তি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে গাজীপুরবাসী, যারা আমাকে ভালোবেসে, বিশ্বাস করে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। চেষ্টা করছি, গাজীপুর সিটিকে একটি মডেল সিটি হিসেবে দাঁড় করানোর। সবার সহযোগিতা পেলে নিশ্চয়ই আমি সফল হব, বলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ