গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন
আফজাল হোসেন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস (গবেষণা অনুবিভাগ) এবং বলাই কৃঞ্চ হাজরা (গবেষণা অধিশাখা) বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। এসময় অতিরিক্ত সচিব ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব, তৈলবীজ, ডাল, মসলা ও অন্যান্য গবেষণা মাঠ এবং উদ্ভিদ রোগতত্ত্ব, কীটতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান গবেষণাগার পরিদর্শন করেন।
অতিরিক্ত কৃষি সচিব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে পৌঁছালে বরণ করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। পরে মহাপরিচালকের সভাকক্ষে ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিজ্ঞানীদের সাথে মতবিনিময় করেন। ইনস্টিটিউটের মহাপরিচালক সহ উপস্থিত ছিলেন ড. মো. আব্দুল ওহাব, মো. হাবিবুর রহমান শেখ, ড. মো. মিয়ারুদ্দীন, ড. আবেদা খাতুন, মোছা. দিলআফরোজা খানম, ড. এস. এম. শরিফুজ্জামান,ড. মো. মিয়ারুদ্দীন সহ বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ ।
মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. মো. নাজিরুল ইসলাম বিভিন্ন প্রকল্পের কার্যক্রম অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলে অতিরিক্ত কৃষি সচিব সন্তোষ প্রকাশ করেন এবং বিজ্ঞানীদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 