গাজীপুরে নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে রবিবার নগরীর ধীরাশ্রম জি.কে আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিশু ও নারীর প্রতি নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে এক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মজিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন মোড়ল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এম.আবু ওবায়দা আলী, সাবেক কাউন্সিলর মো: জাকির হোসেন, ব্র্যাক এর সিনিয়র জেলা ব্যবস্থাপক সামসুন্নাহার, দেবাশীষ হালদার ও সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ে, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে নারী পুরুষ সকলকে সচেতন হওয়ার পাশাপাশি পুরুষকে নারীর পাশে দাাঁড়ানোর আহবান জানান। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথবাক্য পাঠ করানো হয়।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 