News Bangla 24 BD | গাজীপুরে খুঁটির সঙ্গে ধাক্কায় চলন্ত ট্রেনের যাত্রী নিহত - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

গাজীপুরে খুঁটির সঙ্গে ধাক্কায় চলন্ত ট্রেনের যাত্রী নিহত


 গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের ২৫ বছর বয়সী এক যুবক যাত্রী নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মান্নান সাংবাদিকদেরকে জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ওই যুবক যাচ্ছিলেন। এক পর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের দরজার হাতল ধরে বাইরের দিকে উঁকি দেন। এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহটি খুঁটিতে আটকে থাকে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার পরনে কালো জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ