News Bangla 24 BD | মুজিব বর্ষ উপলক্ষে গাজীপুর পল্লী বিদ্যুতের ৪৪ দিনের কর্মসূচী ঘোষণা - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মুজিব বর্ষ উপলক্ষে গাজীপুর পল্লী বিদ্যুতের ৪৪ দিনের কর্মসূচী ঘোষণা


গাজীপুরে মুজিব বর্ষ উপলক্ষে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান, অভিযোগ নিরসন এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুত সরবরাহসহ বিদ্যুৎ অপরাধ দমনে রবিবার সকালে ‘আলোর ফেরিওয়ালা ‘বিষয়ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে’ মুজিববর্ষ পল্লীবিদ্যুতের সেবা বর্ষ- এ প্রতিপাদ্য নিয়ে সমিতির কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন পর্যন্ত ৪৪ দিনব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে সমিতির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল।
বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সে স্বপ্ন তিনি বাস্তবায়িত করেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি ।

এ বিভাগের অন্যান্য সংবাদ