News Bangla 24 BD | গাজীপুরে বাসায় ডেকে নিয়ে গলাটিপে সতীন হত্যা - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

গাজীপুরে বাসায় ডেকে নিয়ে গলাটিপে সতীন হত্যা


 গাজীপুরে এক রিকশা চালকের স্ত্রীকে টেলিফোনে ডেকে নিয়ে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার ছোট স্ত্রীর বিরুদ্ধে। সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর সদর থানার পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম (৩৫) শেরপুর সদর থানার দশানিবাজার এলাকার হাবিবুর রহমানের প্রথম স্ত্রী। এ ঘটনায় রিকসা চালক হাবিবুরের দ্বিতীয় স্ত্রী সাথী আক্তরকে আটক করেছে পুলিশ।
মেট্রোপলিটন সদর থানার এস.আই ফিরোজ উদ্দিন জানান, রিকশা চালক হাবিবুরের বড় স্ত্রী রোজিনা বেগম সন্তান নিয়ে শেরপুরের গ্রামের বাড়িতে থাকতেন। ছোট স্ত্রী সাথী আক্তারকে নিয়ে হাবিবুর মহানগরীর পূর্ব চান্দনা এলাকায় ভাড়া বাসায় থাকেন। এখানে থেকে হাবিবুর এলাকায় রিকশা চালান। বড় স্ত্রী রোজিনা সন্তানাদি নিয়ে গ্রামের বাড়িদশানি বাজার বসবাস করলেও তার বাবা-মা, ছোট ভাই তার স্বজনরা পূর্ব চান্দনা এলাকায় বসবাস করেন। সম্প্রতি রোজিনা গ্রামের বাড়ি থেকে পূর্ব চান্দনা এলাকায় তার বাবা-মায়ের কাছে বেড়াতে যান। খবর শুনে সাথী আক্তার মোবাইল ফোনে সতীন রোজিনাকে তার বাসায় ডেকে নিয়ে যান। সেখানে যাওয়ার পর রোজিনা এবং সাথীর মধ্যে দাম্পত্য বিষয় নিয়ে কথা কাটাকাটি এবং তাদের মধ্যে ধস্তাধস্তির শুরু হয়। এক পর্যায়ে একে অপরের গলাটিপে ধরলে রোজিনা অচেতন হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ সাথী আক্তারকে আটক করেছে।
গাজীপুর সদর থানার ওসি মো: আলমগীর ভূইয়া জানান, দাম্পত্য কলহের জেরে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ