News Bangla 24 BD | ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত,আহত ৩ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত,আহত ৩


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সবুজ হোসেন (৩০) নামের এক কৃষক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ হোসেন মুরারীদহ গ্রামের ফজলুর রহমানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার লালিম ক্ষেতের কিছু গাছ খায় একই এলাকার মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে গ্রাম্যভাবে মিমাংশা করে দেয়। বিকালে সবুজ মিয়া ও তার চাচাতো ভাই রানা মাঠে কাজ করতে যায়। সেসময় মজিদসহ আরও কয়েকজন মিলে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের পিটাতে ও কোপাতে থাকে। তাদের চিৎকারে সবুজের ছোট ভাই শাকিল ও মা আমেনা বেগম ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক সবুজ মিয়াকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ