News Bangla 24 BD | অপরাধ দমনে ঝিনাইদহে ক্যামেরা স্থাপন শুরু - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

অপরাধ দমনে ঝিনাইদহে ক্যামেরা স্থাপন শুরু


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
অপরাধ দমনে ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে উচ্চ প্রযুক্তির আইপি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফোটন, এম হাকিম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। আয়োজকরা জানান, সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর সহযোগিতায় জেলা পুলিশ শহরের পোষ্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুর, হামদহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ১’শ টি আইপি ক্যামেরা স্থাপন করবে। যা জেলা পুলিশের কার্যালয় থেকে নিয়ন্ত্রন করা হবে। এতে শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করে জীবন যাত্রার মান উন্নয়ন করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ