News Bangla 24 BD | ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা

ঝিনাইদহঃ
‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শুক্রবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সমাজ সেবা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক লতিফ সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল সামী। এছাড়াও উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মমিনুর রহমান, প্রবেশন অফিসার আব্দুল হাই সিদ্দিক, রেজিস্ট্রেশন অফিসার রোমানা ইয়াসমিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান। বক্তারা, ইশারা ভাষার প্রমিত ব্যবহারে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি টেলিভিশনে ইশারা ভাষায় সংবাদ প্রচারের আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ