News Bangla 24 BD | টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ দক্ষভাবে পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ দক্ষভাবে পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর


রাষ্ট্রায়াত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম আরো দক্ষতার সঙ্গে পরিচালনা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশনা দেন তিনি।

এদিন একনেক সভায় ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ প্রকল্পটি ছাড়া বাকি ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন বলেন, ‘এই প্রকল্পটি তৃতীয় কোনো পার্টিকে দিয়ে ফিজিবিলিটি স্ট্যাডি করে পুনরায় একনেক সভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়ে বলেছেন, টেলিটকের দায়িত্ব বাড়াতে হবে। দক্ষতার সঙ্গে টেলিটকের কার্যক্রম বাড়াতে হবে। এ প্রকল্পটি তৃতীয় পক্ষের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করে তারপর একনেকে উপস্থাপন করতে হবে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নে প্রতিটি গ্রামে আধুনিক প্রযুক্তির সেবা পৌঁছে দিতে দেশজুড়ে ‘ফাইভজি’ নেটওয়ার্ক স্থাপন করবে সরকার। এ লক্ষ্যে তিন হাজার ২৭৯ কোটি টাকার প্রকল্প চেয়েছিল টেলিটক।’

বর্তমানে শহরাঞ্চলে বিদ্যমান টেলিটকের ‘ফোরজি’ নেটওয়ার্ক ইউনিয়ন, গ্রাম পর্যন্ত প্রসারিত করে গ্রামাঞ্চলের মানুষকে সুলভমূল্যে দ্রুতগতির ফোরজি ইন্টারনেট সেবা দেওয়া হবে। পর্যায়ক্রমে সরকার ঘোষিত লক্ষ্য অনুসারে, ২০২১-২৩ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটা গ্রামে ফাইভজি প্রযুক্তি নির্ভর মোবাইল সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ