মন্ত্রিসভায় একজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর দপ্তরে পরিবর্তন এনেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে জয়ের পর গেল বছরের ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হয়। পরদিন নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ 