ঝিনাইদহ সহ পাশের জেলাগুলোতে রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ
ঝিনাইদহঃ
বাজারে পেঁয়াজের দাম চড়া থাকায় এবার পশ্চিমের জেলাগুলোতে রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। চাষিরাও বাম্পার ফলন আশা করছে। ইতিমধ্যে আগাম চাষ করা হালি পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে দাম কিছুটা কমেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে যশোর জেলায় ১ হাজার ৪৪০ হেক্টরে, ঝিনাইদহে ৮ হাজার ৬৫০ হেক্টরে, মাগুরায় ৯ হাজার ১৫ হেক্টরে, কুষ্টিয়ায় ১২ হাজার ১৪০ হেক্টরে, চুয়াডাঙ্গায় ৯৫০ হেক্টরে ও মেহেরপুরে ২ হাজার ২৫ হেক্টরে পেঁয়াজ চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৮১১ হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। মাগুরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোনো কোনো মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। চাষিরা খেত পরিচর্যায় ব্যস্ত। ইতিমধ্যে আগাম চাষ করা পেঁয়াজ উঠতে শুরু করেছে। মঙ্গলবার দেশের অন্যতম প্রধান পেঁয়াজের হাট ঝিনাইদহের শৈলকুপায় পাইকারি প্রতি কেজি মুড়িকাটি পেঁয়াজ ৭৫ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়। আর নতুন ওঠা হালি পেঁয়াজ ১০০ টাকা থেকে ১০২ টাকা কেজি দরে বিক্রি হয়। পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫০ টাকা পর্যন্ত দাম কমেছে। খুচরা দাম কমেছে কেজিপ্রতি ৩০-৪০ টাকা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সোন্দাহ গ্রামের চাষি হাবিবর রহমান জানান, গত বছর সাড়ে পাঁচ বিঘাতে পেঁয়াজ চাষ করেন। বিঘাপ্রতি ৮০ মণ করে ফলন হয়েছিল। পেঁয়াজ ওঠার পর দাম ৭০০/৮০০ টাকা ছিল। সর্বশেষ তিনি তিন মণ পেঁয়াজ ৮ হাজার টাকা মণ দরে বিক্রি করেন। ভালো লাভ হয়েছিল। এবারো সাড়ে পাঁচ বিঘাতে পেঁয়াজ চাষ করেছেন। শৈলকুপা উপজেলা কৃষি অফিসার সনজয় কুমার কুন্ডু বলেন, এ উপজেলায় ৭ হাজার ১০০ হেক্টরে পেঁয়াজ চাষ হয়েছে। ১ লাখ ৪০ হাজার টন পেঁয়াজ উৎপাদন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী 