News Bangla 24 BD | রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা


রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বাড়াতে স্থাপন করা হচ্ছে কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার। বসানো হচ্ছে সিসি ক্যামেরা। শনিবার দুপুরে কোস্টগার্ডের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, রোহিঙ্গাদের নজরদারিতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সকল বাহিনী কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। মূল উদ্দেশ্য তারা যেনো শিবির থেকে বের হয়ে আমাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে না যায়।

রোহিঙ্গাদের ফেরার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা থেমে যায়নি, আলোচনা চলছে। আশা করছি, তারা রোহিঙ্গাদের ফেরত নেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ