আগামী প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ..মেয়র জাহাঙ্গীর আলম
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এড. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আমাদের আগামী প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষার কোন বিকল্প নেই। আর একজন সুশিক্ষিত মানুষই প্রকৃত মানুষ হতে পারে। এ জন্য শিক্ষার প্রাথমিক স্তর থেকে কার্যক্রম গ্রহণ করতে হবে। বর্তমান সরকার শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়েছেন। তাই স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা শতভাগ নিশ্চিত করার দায়িত্ব আমাদের।
মেয়র জাহাঙ্গীর আলম রবিবার বিকেলে শহরের জয়দেবপুর বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে ও সদস্য প্রতাপ কুমার গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, সদস্য আব্দুল হাদী শামীম, সাদিয়া আফরিন প্রমুখ। মেয়র প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এক কোটি টাকার অধিক ব্যয়ে একটি নতুন ভবন নির্মানের ঘোষনা দেন। এর আগে মেয়র শহরের রাজবাড়ি মাঠে গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমী ও স্টার ফ্রলিক স্কুলের বাষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী 