গাজীপুরে ৫শ বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর সদর উপজেলার মনিপুর তালতলা এলাকার ৫শ বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার সকাল থেকে সন্ধা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর রিজিওনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ জানান, গাজীপুর সদর উপজেলার তালতলা এলাকায় বার বার অবৈধ লাইন উচ্ছেদ করার পরও একটি অসাধু মহল রাতের অন্ধকারে আবারো সংযোগ প্রদান করে গ্যাস ব্যবহার করতে থাকে। খবর পেয়ে রোববার আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কি.মি এলাকার সংযোগ অকার্যকর করে দেই। এতে ওই এলাকার প্রায় ৫শ বাসার ১২ শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় ২ ইঞ্চি ব্যাসার্ধের প্রায় ৩শ মিটার পাইপ জব্দ করা হয় । তিনি আরো জানান, যারা এসব অবৈধ সংযোগের সাথে জড়িত রয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযান পরিচালনা করার সময় গাজীপুরের নিবাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ হাফিজা জেসমিন, ব্যবস্থাপক এরশাদ মাহমুদ, উপব্যবস্থাপক শবিউল আউয়াল, আবু সুফিয়ান ও মির্জা শাহনেওয়াজ লতিফ, উপসহকারী প্রকৌশলী মজিবুর রহমান, আনোয়ার হোসেন ও আব্দুল্লাহ কায়সারসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
গাজীপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 