News Bangla 24 BD | ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’ ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
দীর্ঘ অপেক্ষার পর এবার ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নিজস্ব ভবনে পূর্ব ঘোষণা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। এর আগে সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের কমিটি বিলুপ্ত করে ইকরামুল হক লিকু আহ্বায়ক ও এম কুরবান আলীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-মোহাম্মদ আলী কানু মিয়া, রোকনুজ্জামান রানু, আবু সাঈদ বিশ্বাস। আহ্বায়ক কমিটি গঠন শেষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মালিক ও ঝিনাইদহ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ