ঝিনাইদহে সা’দ বিরোধীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
ঝিনাইদহঃ
মাওলানা সা’দ পন্থীদের জেলায় জেলায় ইজতেমা আয়োজনের প্রতিবাদে ঝিনাইদহে সমাবেশ ও বিক্ষোভ করেছে সা’দ বিরোধীরা। মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা এ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় জেলার ৬ উপজেলা থেকে আসা ওলামায়ে কেরাম ও তৌহিদ জনতার নেতারা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, সা’দ পন্থীরা জেলায় জেলায় ইজতেমা করার ঘোষনা দিয়েছেন, এতে তাবলীগের মেহনতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফেতনা সৃষ্টি করবে। যা সঠিক আকিদায় বিশ্বাসি মুসল্লিগণ ও ওলামায়ে কেরামগণ মেনে নিবেন না। তারা জেলায় জেলায় ইতজেমা বন্ধ করার আহ্বান জানান। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা তাদের দাবি সম্বলিত স্বারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করে।

গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট 