News Bangla 24 BD | ঝিনাইদহে বসন্ত ও পিঠা উৎসব - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’ ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

‘নবপুষ্পের কলরবে জাগিবো মোরা, বসন্তের কলতানে মাতিবে ধরা’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বসন্ত ও পিঠা উৎসব করেছে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। মঙ্গলবার দিনব্যাপি সরকারি কে সি কলেজ চত্বরে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পরিচ্ছন্ন কর্মীদের ৩০ জন সন্তানকে ফুল উপহার দেন অতিথিবৃন্দ। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় কসাসের সভাপতি হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অশোক কুমার মৌলিক, কেসি কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধাণ সম্পাদক আব্দুর রশিদ, কসাস সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, কসাসের সাবেক সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আয়োজন করা হয় পিঠা উৎসবের। এতে নানা প্রকার পিঠার পসরা সাজিয়ে স্টল প্রদর্শণ করেন শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে মধ্যহ্নভোজনে অংশ নেন অতিথি ও কসাসের নেতৃবৃন্দ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টি পরিচ্ছন্ন কর্মীদের সন্তানদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ